স্পনসর পেল প্রিমিয়ার লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তে এসে হলেও স্পনসর পেয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২৫ লাখ টাকায় লিগের স্পনসর হয়েছে ওয়ালটন। কিন্তু তারা নিশ্চয়ই ভাবেনি, স্পনসর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার দিনেই স্থগিত হয়ে যাবে লিগ!স্পনসর মানি ছাড়াও লিগে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানকে একটি ১১০ সিসি প্রিজম মোটরবাইক পুরস্কার দেবে ওয়ালটন। সর্বোচ্চ উইকেট পাওয়া বোলারকে দেবে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন। এ ছাড়া চ্যাম্পিয়ন দল পাবে একটি ২২০ লিটারের ফ্রিজ ও রানার্সআপ দল ১৯০ লিটারের ফ্রিজ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের কর্মকর্তা হুমায়ুন কবীর, এস এম জাহিদ হাসান, উদয় হাকিম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।