স্পনসর পেল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক মৌসুম অর্থসংকটে ভোগা মুক্তিযোদ্ধা সংসদ ভালো মানের দল গড়তে হিমশিম খাচ্ছে। তার পরও এবার ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছে মুক্তিযোদ্ধা। এই সাফল্য দেখেই বৈদ্যুতিক কেব্ল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিবিএস গ্রুপ লিগের মাঝপথে এসে এক বছরের জন্য মুক্তিযোদ্ধার পৃষ্ঠপোষক হতে রাজি হয়েছে। কাল বাফুফে ভবনে এক বছরের জন্য চুক্তিটিতে মুক্তিযোদ্ধার পক্ষে সই করেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম, বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার। উপস্থিত ছিলেন দলের কোচ শফিকুল ইসলাম মানিক, পুরো প্রক্রিয়ার সেতুবন্ধ হিসেবে কাজ করা গোলরক্ষক আমিনুল হক।