স্পনসরও বিরাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামড়কাণ্ডের পর লুইস সুয়ারেজের কপালে ফিফার শাস্তি এখন কেবল সময়ের ব্যাপার। হারাতে পারেন স্পনসর প্রতিষ্ঠানের সাহায্যও। সে রকমই আভাস দিল অনলাইনভিত্তিক জুয়াড়ি প্রতিষ্ঠান ‘৮৮৮ পোকার’। গত মাসে করা লুইস সুয়ারেজের সঙ্গে চুক্তিটি পুনর্বিবেচনা করার কথা জানায় প্রতিষ্ঠানটি। ৮৮৮ পোকার তাদের অফিশিয়াল টুইটার পেজে জানায়, ‘লুইস সুয়ারেজের সাম্প্রিতক কর্মকাণ্ডের ভিত্তিতে তাঁর সঙ্গে আমাদের সম্পর্কটি আবারও ভেবে দেখতে হবে। অখেলোয়াড়ি কোনো কাজ আমরা গ্রাহ্য করব না।’ ইয়াহু স্পোর্টস