স্পনসরের খোঁজে সিয়াম-ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে পৃষ্ঠপোষকতার অভাবে পড়েন দাবাড়ুরা। পুরোনো এই সমস্যায় এবার জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক (সিয়াম) ও দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। আগামী ১২-২৭ সেপ্টেম্বর তুরস্কে অনুষ্ঠেয় বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে নাম নিবন্ধন করলেও স্পনসরের অভাবে প্রতিযোগিতায় খেলা অনিশ্চিত ইকরামুলের। ফেডারেশন থেকে শুধু যাতায়াতের বিমানভাড়ার প্রতিশ্রুতি মিলেছে।একই কারণে ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়ান স্কুল দাবায় খেলা অনিশ্চিত ফাহাদ রহমানের। গত বছর দিল্লিতে এশিয়ান স্কুল দাবায় অনূর্ধ্ব-৯ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল ফাহাদ।