স্পষ্টভাষী গিলেস্পি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়র্কশায়ার দলের কোচ সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন গিলেস্পি, সেই দলের স্পনসর আবার দুগ্ধজাত সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েন্সলেডেল ক্রিমারি। তাতে সমস্যা কী? সমস্যা হলো, গিলেস্পি ও তাঁর স্ত্রী দুজনই ‘ভেজান’ আদর্শে বিশ্বাসী। যে আদর্শ অনুযায়ী, কোনো প্রকার প্রাণী তো বটেই, প্রাণীজাত কোনো দ্রব্যও খাওয়া বা ব্যবহার করা ‘পাপ’-এর পর্যায়ে পড়ে। গিলেস্পি তাই পরিষ্কার বলে দিয়েছেন, তিনি চান বিশ্বের সব দুগ্ধজাত সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক। ইয়র্কশায়ারের স্পনসর কে, এটা মনে করিয়ে দেওয়ায় বলেছেন, ‘এটা তো আর আমার নিয়ন্ত্রণে নেই, ক্রিকেট বল চামড়া দিয়ে তৈরি এটাও যেমন।’ ওয়েন্সলেডেলের এক মুখপাত্র গিলেস্পির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা খুব কড়া বিবৃতি, তিনি আসলে কী বলতে চেয়েছেন আমাকে, এটা আগে ভালো করে বুঝতে হবে।’ এএফপি।