স্পিন করছেন মুনাফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাতা-কলমে তিনি মিডিয়াম-ফাস্ট বোলার। মাঠের লড়াইয়েও তা। তবে ভারতের মুনাফ প্যাটেলের এ পরিচয়টা মানতে পারছেন না একজন—তিনি অ্যান্ডি রবার্টস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ফাস্ট বোলারের দৃষ্টিতে, মুনাফ আজকাল আর ফাস্ট বল করছেন না, করছেন স্পিন!মুনাফের ওপর কোনো কারণে রবার্টস ক্ষুব্ধ হয়েছেন ভাবলে ভুল হবে। বরং ভালোলাগা থেকেই কথাটি বলেছেন তিনি, ‘২০০৬ সালে প্রথম ওকে দেখেছিলাম আমি। ওর বলে যথেষ্ট গতি ছিল। কিন্তু এখন মুনাফ যেন স্পিন বল করছে!’নিজে কিংবদন্তি ফাস্ট বোলার। ফাস্ট বোলাররা নিজেদের গতি ধরে রাখবে, সম্ভব হলে বাড়াবে, এটাই স্বাভাবিক চাওয়া রবার্টসের। কাউকে গতি হারিয়ে ফেলতে দেখলে তিনি যেমন দুঃখ পাবেন, ওই বোলারের প্রতি দানা বাঁধতে পারে কিছুটা ক্ষোভও। তবে মুনাফের প্রতি কোনো অভিযোগ নেই রবার্টসের, ‘আমি জানি, আন্তর্জাতিক ক্রিকেটেই কেবল বোলারদের গতিপথ পরিবর্তিত হয়। কোচ নিজের মত করে বোলারকে তৈরি করার চেষ্টা করেন। এতে স্বাভাবিকতা নষ্ট হয়। ইরফান পাঠানের ক্ষেত্রেও একই ঘটনা দেখেছি।’ ওয়েবসাইট।