স্পিন-প্রহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ওভারে ৮০ রান। ধর্মশালায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে রবীন্দ্র জাদেজা ছোটখাটো একটা ‘কীর্তিই’ গড়লেন! ওয়ানডেতে নিজেদের দেশে কোনো ভারতীয় স্পিনারের সবচেয়ে ব্যয়বহুল বোলিং এটিই। এর আগে গত বছর নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ৭৮ রান দিয়েছিলেন লেগ স্পিনার অমিত মিশ্র। দেশ-বিদেশে মিলিয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচ করা ভারতীয় স্পিনারের নাম পীযূষ চাওলা। ২০০৮ সালে ঢাকায় কিটপ্লাই কাপের ফাইনালে পাকিস্তানি ব্যাটসম্যানরা চাওলার ১০ ওভার থেকে ৮৫ রান নিয়েছিলেন। ১০ ওভারে ৯৯ রান, মুত্তিয়া মুরালিধরনের দখলেই ব্যয়বহুল স্পিন বোলিংয়ের রেকর্ডটা। ২০০৬ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার সঙ্গে বেধড়ক পিটুনি খেয়েছিলেন স্পিন-জাদুকর। ২০০৬ সালেই জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত বিশ্ব রেকর্ডটা নিজের করে রেখেছেন অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার মিক লুইস।