প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ওয়ানডে সিরিজে হেরেছে, কিন্তু সাঈদ আজমল ব্যর্থ হননি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলে সিরিজে ১০ উইকেট নিয়ে করেছেন রেকর্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাওয়া স্পিনার এখন পাকিস্তানের এই অফ স্পিনারই। আগের রেকর্ড ছিল ৯ উইকেটের। এর আগে তিনজন স্পিনার চারবার পেয়েছিলেন ৯ উইকেট করে। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সাকলায়েন মুশতাক প্রথম স্পিনার হিসেবে তিন ম্যাচের সিরিজে পান ৯ উইকেট। দুই বছর পর একই দলের বিপক্ষে আবারও এটা করেন সাকলায়েন। পরের দুটি ঘটনায় আছে বাংলাদেশের নাম। ২০০৬ সালে বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে ৯ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ব্র্যাড হগ। পরের বছর শ্রীলঙ্কায় সনাৎ জয়াসুরিয়াও বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেট নেন।