স্পিনে লেখা ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কি দেখেছেন দীপক প্যাটেল? পুরো ম্যাচ না হোক, অন্তত দুই ইনিংসের প্রথম ওভার দুটি? দেখে থাকলে খুশিই হওয়ার কথা নিউজিল্যান্ডের এই সাবেক স্পিনারের। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ওভারটি করেছেন ইয়োহান বোথা, ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুলিমান বেন।ইতিহাসে ঢুকে গেল ফিরোজ শাহ কোটলার এই ম্যাচ। এই প্রথম ওয়ানডেতে দুই ইনিংসেই বোলিং উদ্বোধন করলেন দুই স্পিনার। বিশ্বকাপে স্পিনার দিয়ে বোলিং শুরু করার নজিরই ছিল মাত্র দুটি। দুটিই করেছেন দীপক প্যাটেল, ১৯৯২ বিশ্বকাপে।ওপেনিং বোলার হিসেবে অবশ্য দ্বিতীয় ওভারে স্পিন আক্রমণ বেশ কয়েকবারই দেখেছে বিশ্বকাপ। ১৯৯২ বিশ্বকাপেই যেমন প্যাটেল দুই ম্যাচে প্রথম ওভার করার পাশাপাশি বাকি পাঁচ ম্যাচে দ্বিতীয় বোলার হিসেবেও এসেছিলেন আক্রমণে। এই বিশ্বকাপেও নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম আর জিম্বাবুয়ের রেমন্ড প্রাইস ইনিংসের দ্বিতীয় ওভারটি করেছেন।১৯৯২ বিশ্বকাপে কৌশলগত চমক অনেক দিক দিয়েই দেখিয়েছিল মার্টিন ক্রোর দল। মার্ক গ্রেটব্যাচের শুরুতেই মারকাটারি ব্যাটিং, প্যাটেলকে দিয়ে বোলিং শুরু। তবে ওপেনিং বোলার হিসেবে বিশ্বকাপে স্পিনারের ব্যবহার কিন্তু সবার প্রথমে করেছিলেন শ্রীনিবাস ভেংকটরাঘবন। ১৯৭৯ বিশ্বকাপে ভারত অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারটি মহিন্দর অমরনাথকে দিয়ে করানোর পর অন্য প্রান্তে এনেছিলেন বিষেন সিং বেদিকে। ওয়ানডে ইতিহাসেই উদ্বোধনী বোলার হিসেবে স্পিনের ব্যবহার সেই প্রথম।কালকের ম্যাচটি অবশ্যই স্পিনারদের জন্য গৌরবের এক ম্যাচ হয়ে থাকল। স্মরণীয়ও। বোথা তৃতীয় বলেই উইকেট তুললেন। বেন তুললেন নিজের চতুর্থ ওভারে। স্পিনারদের রাজত্বে ওয়ানডে অভিষেক হলো ইমরান তাহিরের। পাকিস্তানি বংশোদ্ভূত এই লেগ স্পিনার অভিষেকটাকে স্মরণীয় করে রাখলেন ৪১ রানে ৪ উইকেট নিয়ে।