প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ানায় কাল মোহাম্মদ হাফিজকে বোলিং ওপেন করতে দেখে অবাক হয়েছেন নিশ্চয়ই? জেনে রাখুন, ম্যাচের প্রথম ইনিংসেই স্পিন দিয়ে শুরু খুব একটা বিরল নয়। ইতিহাসের দ্বিতীয় টেস্টেই দ্বিতীয় ওভারটি করেছিলেন ইংল্যান্ডের জেমস লিলিহোয়াইট। হাফিজ এই তালিকায় ৮৪ নম্বর! ববি পিল এই কাজে মোটামুটি বিশেষজ্ঞই ছিলেন, ২০ টেস্টের ক্যারিয়ারে ১১ বার প্রথম ইনিংসে নতুন বল হাতে নিয়েছিলেন ইংলিশ বাঁ হাতি স্পিনার। ভারতের এম এল জয়সিমা ৯ বার, ৮ বার অস্ট্রেলিয়ান অফ স্পিনার জোয়ি পালমার। টেস্টের প্রথম বলটিই স্পিনারের করার ঘটনাও আছে ২৩ বার, এ ক্ষেত্রে আবার এগিয়ে পালমার (৪ বার)। হাফিজের আগে পাকিস্তানি ছিলেন একজনই—হাফিজ কারদার।