স্পিনেই কুপোকাত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদাবাদ টেস্টে ৯ উইকেটের জয়। এর পরও সন্তুষ্ট হতে পারেননি মহেন্দ্র সিং ধোনি! ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক দাবি করেছিলেন, স্পিনাররা প্রথম দিন থেকেই সুবিধা পান, মুম্বাই টেস্টে যেন এমন উইকেট বানানো হয়।ধোনির মনের মতো করে উইকেটই বানিয়েছিলেন কিউরেটররা। কিন্তু বাস্তবতা হলো, সেই স্পিনই শেষাবধি কাল হয়ে দাঁড়াল ভারতের। প্রতিপক্ষ স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত হয়ে মুম্বাই টেস্টে ইংল্যান্ডের কাছে ধোনিরা হেরেছেন ১০ উইকেটের বড় ব্যবধানে।জয় পেতে আজ সোমবার টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫৭ রান। সহজ এই লক্ষ্যে হেসে-খেলে পৌঁছে যায় সফরকারীরা। দলের বড় জয় নিশ্চিত করে অধিনায়ক অ্যালিস্টার কুক ১৮ ও নিক কম্পটন ৩০ রানে অপরাজিত থাকেন।৭ উইকেটে ১১৭ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসটা বেশি দূর এগোয়নি, গুটিয়ে যায় মাত্র ১৪২ রানে। আজ ভারতের পতন ঘটা তিন উইকেটের তিনটিই শিকার করেন ইংলিশ স্পিনাররা। এর মধ্যে গ্রায়েম সোয়ান দুটি ও পানেসর একটি উইকেট নেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে গৌতম গম্ভীর (৬৫) ও রবিচন্দ্রন অশ্বিন (১১) ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।টসে জিতে এ টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু স্পিনেই ধরাশায়ী হয় ভারতীয় দল। প্রথম উইকেটটি নেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। ভারতের প্রথম ইনিংসের বাকি নয়টি উইকেট শিকার করেন ইংলিশ স্পিনাররা। এর মধ্যে মন্টি পানেসর পাঁচটি ও গ্রায়েম সোয়ানের ঝুলিতে ছিল চার উইকেট। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দলের ধারশায়ীর কারণ ওই স্পিন। এবার সব কটি উইকেটই ভাগাভাগি করে নেন ইংলিশ স্পিনাররা। পানেসর শিকার করেন ছয়টি, আর সোয়ান দুটি।এ টেস্টে ভারতীয় স্পিনাররাও সফলতা পেয়েছেন। তবে দুই ইংলিশ স্পিনার পানেসর ও সোয়ানের দাপট এবং ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে তা কাজে লাগেনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে প্রজ্ঞান ওঝা পাঁচটি এবং হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নেন। আর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরুর কিছুক্ষণের মধ্যেই তো ম্যাচই শেষ! সংক্ষিপ্ত স্কোর:ভারত প্রথম ইনিংস: ৩২৭/১০পূজারা ১৩৫, অশ্বিন ৬৮পানেসর ৫/১২৯, সোয়ান ৪/৭০ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪১৩/১০পিটারসেন ১৮৬, কুক ১২২ওঝা ৫/১৪৩, হরভজন ২/৭৪, অশ্বিন ২/১৪৫ভারত দ্বিতীয় ইনিংস: ১৪২/১০গম্ভীর ৬৫, অশ্বিন ১১পানেসর ৬/৮১, সোয়ান ৪/৪৩ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৫৮/০কম্পটন ৩০*, কুক ১৮সূত্র: ক্রিকইনফো।