স্পেন-ইংল্যান্ডের জয়, জার্মানি-পর্তুগাল-ফ্রান্সের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গত রাতে জয় পেয়েছে স্পেন, ইংল্যান্ড, উরুগুয়ে ও সুইডেন। ড্র করে

আলভারো নেগ্রেদোর (বাঁয়ে) গোলে উদযাপনে মেতেছেন কাজোরলা। পরবর্তী সময়ে স্পেনকে এমন উদযাপনের উপলক্ষ এনে দেন তিনি নিজেও। ছবি: রয়টার্স।
আলভারো নেগ্রেদোর (বাঁয়ে) গোলে উদযাপনে মেতেছেন কাজোরলা। পরবর্তী সময়ে স্পেনকে এমন উদযাপনের উপলক্ষ এনে দেন তিনি নিজেও। ছবি: রয়টার্স।

ছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও হল্যান্ড।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২-০ গোলে হারায় ইকুয়েডরকে। চিরপ্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারায় ইংল্যান্ড। এ ছাড়া উরুগুয়ে ৪-২ গোলে জাপানকে ও সুইডেন ৪-২ গোলে নরওয়েকে হারায়। অন্যদিকে পর্তুগাল ১-১ গোলে হল্যান্ড ও জার্মানি ৩-৩ গোলে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে। গোলশূন্য ড্র করে ফ্রান্স ও বেলজিয়াম।
স্পেন-ইকুয়েডর: বিশ্বচ্যাম্পিয়নদের আধিপত্যের ম্যাচ। খেলার ২৫ মিনিটে স্পেনকে এগিয়ে দেন নেগ্রেদো। ৬৩ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কাজোরলা।
ইংল্যান্ড-স্কটল্যান্ড: দুই দফা এগিয়ে গিয়েও এ ম্যাচে হেরে যায় স্কটল্যান্ড। ১১ মিনিটে মরিনসন স্কটিশদের এগিয়ে দিলেও ২৯ মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান থিও ওয়ালকট। দ্বিতীয়ার্ধের খেলার শুরুর কয়েক মিনিট পর স্কটল্যান্ডকে দ্বিতীয় দফায় এগিয়ে দেন ক্যানি মিলার। তবে ড্যানি ওয়েলব্যাক ও রিকি ল্যামবার্টের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
জাপান-উরুগুয়ে: উরুগুয়ের জয়ের নায়ক তারকা স্ট্রাইকার ডিয়েগো ফোরলান। ম্যাচের প্রথম দুটি গোলই (২৭ ও ২৯ মিনিট) তাঁর। দলের বাকি গোল দুটি করেন লুইস সুয়ারেজ ও আলভারো গঞ্জালেস। জাপানের হয়ে দুটি গোল শোধ করেন শিনঝি কাগওয়া ও কিউসুকে হোন্ডা।

স্বস্তির গোল রোনালদোর, স্বস্তি রিয়ালেরও। না হলে যে মাঠ ছাড়তে হতো হারের তিক্ত স্বাদ নিয়ে! ছবি: রয়টার্স।
স্বস্তির গোল রোনালদোর, স্বস্তি রিয়ালেরও। না হলে যে মাঠ ছাড়তে হতো হারের তিক্ত স্বাদ নিয়ে! ছবি: রয়টার্স।


পর্তুগাল-হল্যান্ড: ১৭ মিনিটে কেভিন স্ট্রটম্যানের গোলে এগিয়ে যায় হল্যান্ড। এরপর গোলের দেখা মিলছিল না কিছুতেই। মনে হচ্ছিল ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে চলেছে ডাচরা। সেটা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে। ৮৭ মিনিটে গোল করে দলকে হারের হাত থেকে বাঁচান পর্তুগিজ এই উইঙ্গার।

ফ্রান্স-বেলজিয়াম: দর্শকদের জন্য পীড়াদায়ক এক ম্যাচ। পুরো ৯০ মিনিট খেলে গোল করতে পারেনি কোনো দলই। জার্মানি-প্যারাগুয়ে: নুনেজ ও পিতোনির গোলে ১৫ মিনিটের মধ্যে ২-০তে এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে দ্রুতই খেলায় ফেরে জার্মানি। গুনদোগান ও মুলারের গোলে সমতায় ফেরে জার্মানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে র্যামন সামুদিওর গোলে আবারও এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে ৭৫ মিনিটে জার্মান মিডফিল্ডার বেন্ডার ম্যাচে সমতা আনায় জয়ের হাসি হাসতে পারেনি প্যারাগুয়ে।

সুইডেন-নরওয়ে: নরওয়েকে একাই বিধ্বস্ত করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করেন। সুইডেনের বাকি গোলটি অ্যান্ডারস ভেনসনের। নরওয়ের হারের ব্যবধানটা কমান মোহাম্মদ আবদেলাক ও স্টেফান জোহানসেন। সূত্র: গোল ডটকম।