স্পেন-ইতালি ম্যাচ ড্র
ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গতবারের শিরোপাজয়ী স্পেন ও ইতালির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধটি কেটেছে গোলশূণ্য অবস্থায়।খেলার ৫৯ মিনিটে ডি বক্সের ভেতর থেকে আড়াআড়ি শর্টে ক্যাসিয়াসকে পরাস্ত করেন ডি নাটালে। ১-০ গোলে এগিয়ে যায় ইতালি। এর মাত্র তিন মিনিট পরেই সেস ফ্যাব্রিগাস গোল করে খেলায় উত্তেজনা বাড়িয়ে দেন। তবে এর পরের ৩০ মিনিট আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগিয়ে গেলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দুই দলই কিছু সুযোগ নষ্ট করেছেন।ইতালি বরাবরই একটু রক্ষণাত্মক খেলায় অভ্যস্ত হওয়া সত্ত্বেও আজ প্রথম থেকেই দুই ফরোয়ার্ড বাল্লেতেল্লি ও কাসানোকে নিয়েই মাঠে নামে। দুর্দান্ত ফর্ম নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে আসলেও ম্যাচে খুব বেশি আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি স্পেন। সুন্দর পাসিং ফুটবলের কিছু ঝলক দেখা গেলেও বলের দখল ধরে রাখতে বেশ কষ্টই করতে হয়েছে বিশ্বকাপজয়ীদের। প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায় গোল করার চমত্কার একটি সুযোগ পেয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু স্প্যানিশ এই মিডফিল্ডারের শটটা চলে যায় গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। পরের মুহূর্তেই গোলের সুযোগ পেয়েছিল ইতালি। ক্রস থেকে বল পেয়ে চমত্কার একটি হেড করেছিলেন থিয়াগো মাটা। কিন্তু দুর্দান্ত দক্ষতায় সেই গোল প্রচেষ্টা রুখে দিয়েছেন স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস।