স্পেন হতে চায় দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আর দক্ষিণ কোরিয়ার কোনো তুলনা চলে? এখন না চলতে পারে। কিন্তু বছর চারেক পর তুলনা ঠিকই চলবে! দক্ষিণ কোরিয়ার নতুন কোচ চো কাওয়াং-রে কিন্তু সেটাই বলতে চাইছেন। দায়িত্ব পেয়েই বলেছেন, তিনি চান তাঁর দলও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে স্পেনের মতো ফুটবল খেলবে। স্পেনের মতো মানে স্পেন যেমন ছোট ছোট পাসে আক্রমণাত্মক ফুটবল খেলে, তিনি চান দক্ষিণ কোরিয়াও ছোট ছোট পাসেই খেলবে, ‘দক্ষিণ কোরিয়ার ফুটবলের (খেলোয়াড়দের) উচিত, দ্রুত দৌড়ে ছোট ছোট পাসে জায়গা ছোট করে বিশ্বমানের দল হওয়া। আমি চাই স্পেনকেও ছাড়িয়ে যেতে। আমি চাই গতিশীল এবং আরও কার্যকর ফুটবল খেলতে। কোচ হিসেবে এই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টাই করব আমি।’ এএফপি।