প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের বিশ্বকাপও জিতবে স্পেন? তা জিততেই পারে৷ জার্মানির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত একটা গবেষক দলের গবেষণার ফলও সেটিই বলছে। তাদের গবেষণার মানদণ্ড ধরা হয়েছে ফিফা র৵াঙ্কিং, স্পেনের পারফরম্যান্স এবং অন্য দলগুলোর শক্তির তুলনামূলক বিশ্লেষণ৷ ব্রাজিল বিশ্বকাপের সবগুলো ম্যাচ নিয়েই ভবিষ্যদ্বাণী করেছে ওই গবেষক দলটি৷ তারা বলছে, ইকার ক্যাসিয়াসের দল জার্মানিকে হারিয়ে ধরে রাখবে বিশ্বসেরার মুকুট।
১৯৫৮ সুইডেন বিশ্বকাপে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল৷ চার বছর পর চিলির মাঠে শিরোপা ধরে রেখেছিল পেলের ব্রাজিল। গত ৫২ বছরে আর কোনো বিশ্ব চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখতে পারেনি৷ এবার স্পেন পারবে? গবেষক দলের ভবিষ্যদ্বাণী, পারবে৷ সেমিতে স্পেন হারাবে স্বাগতিক ব্রাজিলকে৷ ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানি ছিটকে ফেলবে আর্জেন্টিনাকে। ওয়েবসাইট৷