স্পেনই শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষেই আছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতকাল প্রকাশিত র্যাঙ্কিংয়ের সেরা ১০ তালিকাটাই অবশ্য অপরিবর্তিত রয়েছে। শীর্ষ পাঁচে স্পেনের পরে যথাক্রমে হল্যান্ড, ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার অবস্থান। গত মাসে মাত্র ৭টি প্রীতি ম্যাচ হয়েছে বিশ্বজুড়ে। পরিবর্তন নেই সে কারণেই।তবে সবচেয়ে বেশি এগিয়েছে আফগানিস্তান। এক লাফে ১০ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান ১৬৪। গত মাসে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে তাদের এই অগ্রগতি। ১৯৪৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা আফগানরা তাদের ইতিহাসে মোট ৬টি ম্যাচ জিতলেও এ বছরই জিতেছে ৩টি ম্যাচ। র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ আছে ১৬৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে যথারীতি ভারত, তারা আছে ১৪৫-এ। এরপর নেপাল (১৪৭), মালদ্বীপ (১৪৮), পাকিস্তান (১৬৮), শ্রীলঙ্কা (১৬৯) ও ভুটান (১৯৬)। রয়টার্স।