স্পেনই শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা র্যা ঙ্কিংয়ে এক নম্বরে থেকেই ২০১২ সালটা শেষ করছে স্পেন। বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা এই নিয়ে টানা পাঁচবার বছর শেষ করছে শীর্ষে থেকে। বছরের শেষ র্যা ঙ্কিংয়েও এক নম্বর হওয়ায় ‘বর্ষসেরা দলের’ খেতাবও জিতেছে স্প্যানিশরা। কাল প্রকাশিত র্যা ঙ্কিংয়ে স্পেনের পরেই আছে জার্মানি, আর্জেন্টিনা ও ইতালি। শীর্ষ দশের অন্য দলগুলো হলো কলম্বিয়া, ইংল্যান্ড, পর্তুগাল, হল্যান্ড, রাশিয়া ও ক্রোয়েশিয়া। সর্বশেষ র্যা ঙ্কিংয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পতন হয়েছে পাঁচ ধাপ, লুইস ফেলিপে স্কলারির দল আছে ১৮ নম্বরে।‘বছরের সবচেয়ে উন্নতি করা দল’ কলম্বিয়া। ২০১১ সালটা ৩৬ নম্বরে থেকে শেষ করা রাদামেল ফ্যালকাওয়ের দল উঠে এসেছে পাঁচে। বিশ্বকাপ বাছাইপর্বের দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই ২১ ধাপ এগিয়েছে দলটি। এ বছর আট ম্যাচ খেলে কলম্বিয়ার জয় ছয়টি, সঙ্গে একটি ড্র ও একটি হার।সর্বশেষ র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়েছে তিন ধাপ। গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলা দলটির অবস্থান এখন ১৬৮ নম্বরে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে মালদ্বীপ (১৫৯) ও ভারতই (১৬৬) শুধু বাংলাদেশের ওপরে। তথ্যসূত্র: ফিফা।