স্পেনকে হারাতে চায় নাইজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তুতিটা নাইজেরিয়ার সঙ্গে ম্যাচের জন্য। কিন্তু ইনিয়েস্তা, জাভি আর বুস্কেটসরা বোধ হয় এই ম্যাচ নয়, বেশি ভাবছেন সেমিফাইনাল নিয়ে   ষ এএফপি
প্রস্তুতিটা নাইজেরিয়ার সঙ্গে ম্যাচের জন্য। কিন্তু ইনিয়েস্তা, জাভি আর বুস্কেটসরা বোধ হয় এই ম্যাচ নয়, বেশি ভাবছেন সেমিফাইনাল নিয়ে ষ এএফপি

দুই দলের সামনেই সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। দুই দলেরই আছে বাদ পড়ার সম্ভাবনাও। আবার এমনও হতে পারে—কাঁধে কাঁধ মিলিয়ে দুই দলই উঠে গেল সেমিফাইনালে। আজ এমন অনেক সম্ভাবনাকে সামনে নিয়েই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও নাইজেরিয়া।ওপরের সমীকরণ যেমন সত্যি, তেমনি আসল সত্যটা হলো স্পেনের জন্য সেমিফাইনালে ওঠা যতটা সহজ, বাদ পড়াটা তার চেয়ে বেশি কঠিন! টানা দুই জয়ে হাতে ছয় পয়েন্ট। তা ছাড়া বিশ্বচ্যাম্পিয়নরা দুই ম্যাচে ১২ গোল দিয়ে খেয়েছে মাত্র একটি। এ অবস্থায় স্পেনকে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হলে আজ নাইজেরিয়ার কাছে হারতে হবে অন্তত ৪ বা তার বেশি গোলে। শুধু তা-ই নয়, গ্রুপের অন্য ম্যাচে তাহিতির সঙ্গে উরুগুয়েকেও জিততে হবে অন্তত ৮ গোলে।কিন্তু ৪ গোলে হোক না হোক, সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে নাইজেরিয়াকে আজ জিততেই হবে।  কাজটা কঠিন হলেও অসম্ভব মনে করছে না সুপার ইগলরা। গত বৃৃহস্পতিবার উরুগুয়ের কাছে হারের পরই যেমন নাইজেরিয়ার কোচ স্টিফেন কেশি বলে রেখেছেন, ‘সেমিফাইনালে ওঠার সুযোগ তাদের আছে।’ নিজের দলের প্রতি কেশির অগাধ আস্থা। আফ্রিকান চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস জোগাচ্ছে ইতিহাসও। এর আগে প্রতিযোগিতামূলক ম্যাচে একবারই স্পেনের মুখোমুখি হয়েছে নাইজেরিয়া। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে দুবার পিছিয়ে পড়েও নাইজেরিয়া জিতেছিল ৩-২ গোলে। নাইজেরিয়ার বর্তমান সহকারী কোচ ড্যানিয়েল আমোকাচি ওই ম্যাচে খেলেছিলেন বদলি হিসেবে। আজও কি তার পুনরাবৃত্তি হবে? ওয়েবসাইট।

ওরকমটা হওয়া কঠিন। কারণ ১৯৯৮-এর স্পেন আর জাভি-ইনিয়েস্তা-পেদ্রো-তোরেসদের স্পেন এক নয়। কোচ ভিসেন্তে দেল বস্ক তাহিতির বিপক্ষে দলে ১০টি পরিবর্তন আনলেও আজ পূর্ণ শক্তির দল নামানোর ইঙ্গিতই দিয়েছেন।

স্পেন-নাইজেরিয়া

স্পেন-নাইজেরিয়া এর আগে মুখোমুখি হয়েছিল একবার। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে নাইজেরিয়া জিতেছিল ৩-২ গোলে