স্পেনে মরিনহোয় মাতাল সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতালানদের মরিনহো-ব্যবচ্ছেদ চলছেই। বার্সেলোনার সাবেক সভাপতি ইয়োহান গ্যাসপার্টের বিচারে মরিনহো ‘দ্বিচারী’ স্বভাবের মানুষ। আর বার্সেলোনার বর্তমান সহসভাপতি কার্লেস ভিলারুবির কাছে স্পেনের ফুটবলে এক ব্যাধির নাম মরিনহো!শুধু স্পেনেই নয়, গত বুধবার স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচের প্রান্তে অস্বাভাবিক আচরণ করে পুরো বিশ্বের সংবাদমাধ্যমেই সমালোচিত মরিনহো। সেস ফ্যাব্রিগাসকে মার্সেলোর করা ফাউলটি ঘিরে ওঠা হইচই যখন প্রায় থিতিয়ে গেছে, মরিনহো তখনই দৃশ্যমান হন। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ আঙুল দিয়ে খোঁচা মারেন বার্সার সহকারী কোচ টিটো ভিলানোভার গালে আর চোখে।রিয়াল-বার্সেলোনার ম্যাচ ফুটবল-বিশ্বে সব সময়ই অতিকাঙ্ক্ষিত এক লড়াই। রোমাঞ্চকর এই দ্বৈরথ আগেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। তবে মরিনহো রিয়ালের কোচ হওয়ার পর যেমন ঘন ঘন হচ্ছে, তেমনটা হয়নি। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার কাছে হেরে যাওয়ার পর মরিনহো রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। এ জন্য চ্যাম্পিয়নস লিগে পার্শ্বরেখা নিষেধাজ্ঞাও ঝুলে আছে তাঁর কাঁধের ওপর।এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো হেরে করলেন হাতাহাতি। এ কারণেই সমালোচনা হচ্ছে বেশি। গ্যাসপার্ট বলেছেন, ‘এ ঘটনা স্বাভাবিক নয়। একজন কোচ আরেক কোচকে আক্রমণ করেছে, ফুটবলে এমনটা ঘটেছে কি না, আমি মনে করতে পারছি না।’ এমনিতে মরিনহোকে ব্যক্তিগতভাবে চেনেন বার্সার সাবেক সভাপতি। কিন্তু সেই চেনা মরিনহোর সঙ্গে এই মরিনহোকে মেলাতে পারছেন না, ‘এ আমার চেনা মরিনহো নয়!’মরিনহোর এই মূর্তিটা কাম্য নয় গ্যাসপার্টের কাছে। এর একটা বিহিত চান তিনি, ‘এ যেন মরিনহোর দ্বিচারিতা। ফুটবল এলেই কেমন যেন হয়ে যায় সে। তবে এটা স্বাভাবিক নয়। এতে রিয়াল মাদ্রিদ খুশি হতে পারে, কিন্তু এর মানে আমি বুঝতে পারি না।’ মরিনহো মাঠে এই কাণ্ড ঘটানোর পর তাঁর মুখও চালিয়ে গেছেন। বার্সেলোনাকে বলেছেন, ‘ওরা ছোট দল। ছোট দলই যদি না হবে, খেলার বিরতির পর মাঠে মাঠে বল-বয় থাকবে না কেন?’ তবে বার্সেলোনাকে এর চেয়েও যে বক্তব্যটি বেশি হুল ফোটায় সেটি হলো, ‘আমরা পুরুষ মানুষের মতোই খেলতে চেয়েছি, গায়ে একটু ছোঁয়া লাগলেই মাটিতে পড়ে যাইনি।’ তাহলে মেসি, ফ্যাব্রিগাসকে যেভাবে ফাউল করে খেলল রিয়াল, যে জন্য হলুদ কিংবা লাল কার্ড দেখতে হলো তাদের, সেসব কিছুই নয়! ওয়েবসাইট।