স্পেনে মেসির ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল বদলের এই মধ্যবর্তী ‘উইন্ডো’ খুব একটা আলোচনায় আসে না সাধারণত। এবার ব্যতিক্রম ফানার্ন্দো তোরেসের কারণে। নজর কেড়েছিলেন ইমানুয়েল বিয়ানকুচ্চিও। বিয়ানকুচ্চি যে মেসির চাচাতো ভাই! মেসির প্রতিভার অর্ধেকটা পেলেও তো তাঁকে নিয়ে কাড়াকাড়ি হওয়ার কথা। সেটি হয়নি। এই ২২ বছর বয়সী মিডফিল্ডার ইতালির সেসেনায় ট্রায়াল দিলেও সেখানে ঠাঁই হয়নি। তবে স্পেনের দ্বিতীয় বিভাগের দল জিরোনা কিনে নিয়েছে তাঁকে। এর আগে বিয়ানকুচ্চি খেলেছেন জার্মান ক্লাব ১৮৬০ মিউনিখে। এএফপি।