প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো শুধু চ্যাম্পিয়নই হয়নি, স্পেন ঘরে নিয়ে গেছে বেশ কিছু রেকর্ডও। চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরবময় অধ্যায়ে একটু খামতি, একটু খেদ রেখে দেবে সবচেয়ে কম গোল করে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি। এবার বিশ্বকাপে সাত ম্যাচে মাত্র ৮টি গোল করেছে স্পেন। আগের রেকর্ডটিও ছিল ১১ গোলের। আক্ষেপের যে রেকর্ডটি এত দিন ভাগাভাগি করে নিচ্ছিল ইতালি (১৯৩৮ বিশ্বকাপে), ইংল্যান্ড (১৯৬৬) ও ব্রাজিল (১৯৯৪)। এর মধ্যে ইতালির জন্য রেকর্ডটিতে আক্ষেপের আসলে কিছু নেই। কারণ, ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ইতালিকে ম্যাচ খেলতে হয়েছিল মাত্র চারটি। চার ম্যাচে ১১ গোল (গড় ২.৭৫) অনেক ভালো বৈকি। ইংল্যান্ড খেলেছিল ছয়টি ম্যাচ। কেবল ব্রাজিলই সাত ম্যাচ খেলেছিল নতুন ফরম্যাট অনুযায়ী। চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে সবচেয়ে কম গোল গড়ের (১.১৪) রেকর্ডটাও তাই সঙ্গী হয়েছে ভিসেন্তে দেল বস্কের দলের।