স্পেনের গোলবারে বিপদৎসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড ম্যাচে ভয়াবহ রকমের বাজে পারফরম্যান্সের পর আগামীকাল চিলির সঙ্গে ম্যাচে ইকার ক্যাসিয়াস জায়গা পেলে সেটি হবে বড় এক বিস্ময়। কোচ ভিসেন্তে দেল বস্ক নিশ্চিত করেই ডেভিড ডি গেয়াকে ভেবে রেখেছিলেন। আর গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলবারের নিচে ডি গেয়ার যে পারফরম্যান্স, তাতে সুযোগটা তাঁর প্রাপ্যই। কিন্তু ইউনাইটেডের এক নম্বর গোলরক্ষকের কাছে সুযোগটা সম্ভবত মরীচিকা হয়েই থাকছে। অনুশীলনে চোট পেয়েছেন পায়ের পেশিতে, আর এতে তাঁর বিশ্বকাপই হয়তো শেষ হয়ে গেল। তবে এখনই আশা ছাড়ছেন না বস্ক। ডি গেয়ার চোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তটা জানা না গেলেও চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ১০ দিন তিনি মাঠে থাকতে পারবেন না।
ডি গেয়ার বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বিপাকে ফেলতে পারে স্পেনকে। কারণ ক্যাসিয়াসের পরিবর্তে স্পেনের শেষ ভরসার নাম পেপে রেইনা। ওয়েবসাইট।