প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যটি বায়ার্ন মিউনিখকে হতাশ করতে পারে, আবার উজ্জীবিতও করতে পারে। স্পেনে যে ছয়টি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছে, একবারও শিরোপা জেতেনি কোনো জার্মান ক্লাব। ফাইনালে উঠেছিল দুবার। ১৯৯৯ সালে ন্যু ক্যাম্পের সেই স্মরণীয় ফাইনালে ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বায়ার্ন হেরেছিল ইনজুরি সময়ে দুই গোল হজম করে। ১৯৮০ সালে বার্নাব্যুর সর্বশেষ ফাইনালে নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছিল এসভি হামবুর্গ। ইতিহাস বিপক্ষে, বায়ার্ন হতাশ হতে পারে এটা ভেবে। আবার উজ্জীবিত হতে পারে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনায়। স্পেনের ফাইনালে ইতালির শিরোপা আছে দুটি, দুটিই ইন্টার মিলানের নগর প্রতিপক্ষ এসি মিলানের। ১৯৬৯ সালে মিলান জিতেছিল বার্নাব্যুতে, ২০ বছর পর ন্যু ক্যাম্পে।