স্পেশাল অলিম্পিকসে সাঁতারে সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসের গ্রীষ্মকালীন আসরে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন পারুল আক্তার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় ছেলেদের ২৫ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিতেছেন মোহাম্মদ শাহীন। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ আরিফ আরমান রোহানের, মেয়েদের ২৫ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছেন মুন্নী আক্তার। ফুটবলেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়েছে ৩-০ গোলে, মেক্সিকোর সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।