স্পেশাল অলিম্পিকে উৎসবের আমেজ
‘মম চিত্তে নিতি নৃত্যে, কে যে নাচে তা তা থৈ থৈ’, রবীন্দ্রসংগীতের তালে তালে দারুণ ছন্দে নাচল উত্তরা বিউটিফুল মাইন্ড স্কুলের ছাত্রী সানজিদা, অনিমা, আনিকা, তানিশারা। একটু পর প্রতিবন্ধী ওই কিশোরীরাই নাচের পোশাক ছেড়ে জার্সি-ট্র্যাকস্যুট পরে নেমে গেল বোঁচি খেলতে। মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোরে কাল শুরু হয়েছে স্পেশাল অলিম্পিকস জাতীয় প্রতিযোগিতার ষষ্ঠ আসর। ব্যানার-ফেস্টুনে সাজানো ইনডোরে ছিল উৎসবের আমেজ। সানজিদাদের মতো প্রতিবন্ধীদের মিলনমেলা বসেছে মিরপুরের ইনডোরে। দুই দিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সারা দেশের ১৪টি দলের ৪৭৮ জন অ্যাথলেট। কাল জাতীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও বোঁচি—এই সাতটি বিভাগে হবে খেলা। ইনডোর ছাড়াও খেলা হবে মিরপুর জাতীয় সাঁতার কমপ্লেক্স ও গুলশান ইয়ুথ ক্লাব মাঠে। দুই বছর অন্তর জাতীয় প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সর্বশেষ এটি হয়েছিল ২০১০ সালে। এরপর নানা জটিলতায় এর আয়োজন করতে পারেনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় স্পেশাল অলিম্পিকসের এশিয়া প্যাসিফিকস গেমস। সেটির প্রস্তুতি হিসেবেই মূলত এই জাতীয় প্রতিযোগিতার আয়োজন বলে জানালেন স্পেশাল অলিম্পিকসের পরিচালক ফারুকুল ইসলাম, ‘এই জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে আমরা অস্ট্রেলিয়ার জন্য খেলোয়াড় বাছাই করব। পরে চার মাস তাদের বিকেএসপিতে অনুশীলন করাব। আশা করি. অস্ট্রেলিয়ায় ভালো ফল করতে পারব আমরা।’
স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যই খেলোয়াড়দের বড় অনুপ্রেরণা বলে জানালেন তিনি। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় স্পেশাল অলিম্পিকসের শীতকালীন গেমসে ফ্লোর হকিতে সোনা জেতে বাংলাদেশ দল। সেবার ফাইনালে বাংলাদেশ হারিয়েছিল চ্যাম্পিয়ন কানাডাকে।
প্রতিযোগিতার আয়োজন থেকে শুরু করে ট্রেনিং, বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে পৃষ্ঠপোষকতা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী প্রমুখ। g=HI� l=�H�e: 10.0pt;mso-ansi-font-size:13.0pt;font-family:SolaimanLipi;mso-ascii-font-family: "Sulekha Sundar";mso-hansi-font-family:"Sulekha Sundar";mso-bidi-language:HI'>। সে আমার কাছেতে টাকা নিইল না। অল্প কয় দিন ভোট চাইলাম। তার পরেও দ্বিতীয় হইলাম। প্রথম যে হইল সে আমার চাইতে পাঁচ-ছয় শত ভোট বেশি পাইল।’
এ বছর নির্বাচন করার কোনো ইচ্ছা ছিল না মিনুর। কিন্তু নির্বাচন আসতেই এলাকার মানুষ মিলে তাঁর মনোনয়নপত্র কিনে জমা দিয়েছে। এবারও রিকশা-ভ্যানচালক ও শ্রমজীবী মানুষেরা তাঁর পোস্টার ও চায়ের খরচ বহন করবে। মাইক ভাড়ার টাকা দেবে এক অত্মীয়।
মিনু বলেন, ‘আমার খাওয়ার কেউ নেই। সেই জন্যি কোনো দুর্নীতি করা লাগবে না। যেটুক পারব এলাকার মানুষের জন্যি করব। একবার যদি তারা আমারে সুযোগ দেয়।’
নির্বাচিত হলে দোকানের কী হবে, এমন প্রশ্নের উত্তরে মিনু বলেন, ‘যারা আমারে কাউন্সিলর বানাবে তাগের কাজ করতি হবে, তহন তো দোকান ঠেকাতি পারব না। এডেরে তহন অফিস বানাব।’
কাউন্সিলর হলে এলাকাবাসীর জন্য কী করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রথমে ভাঙা রাস্তাঘাট ঠিক করব। ড্রেন ঠিক করব, যাতে পানিতে মানুষ তলায়ে না যায়। কারণ, একটু বৃষ্টি হলে আমার এলাকার অনেকের ঘরে পানি উঠে যায়। তারা খুব কষ্ট পায়।’
মিনুর পাশের চা-বিক্রেতা লায়লা হক বলেন, ‘আমরা গরিব মানুষ, বড়লোকের গেট পার হতি পারিনে। তাই আমাগে দুঃখকষ্ট তারা বোঝে না। ও গরিব বলে আমাগের গরিবের দুঃখ বোঝবে।’
সেখানে চা খেতে এসেছিলেন রিকশাচালক মো. রুস্তম আলী শিকদার। তিনি বলেন, ‘আমি এক বেলা রিকশা চালাব আর এক বেলা ওর (মিনুর) ভোট করব। আর ইলেকশানের সময় যে চা খরচ হয় তার জন্যি কিছু টাকা দেব।’
এলাকার প্লাস্টিক বিক্রেতা মজিনা খাতুন বলেন, ‘গরিবের কষ্ট গরিব বোঝে। বড়লোক বোঝে না। তাই মিনুর জন্যি আল্লাহর কাছে মানত করিছি। সে যেন জেতে।’
১০ নম্বর ওয়ার্ডের সদ্য বিদায়ী মহিলা কাউন্সিলর রোকেয়া ফারুক বলেন, ‘আমি ১৮-দলীয় জোটের প্রার্থী। গতবার জিতেছিলাম, এবারও জেতব। মিনুর জন্যি আমার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’