স্পেশাল অলিম্পিকে ২১টি সোনা বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের এথেন্সে কাল শেষ হলো স্পেশাল অলিম্পিক। এবারের অলিম্পিকে বাংলাদেশ জিতেছে মোট ২১টি সোনা। এখানে হিসাবটা একটু অন্যরকম। ফুটবল দলের প্রতিটি খেলোয়াড়ের জন্যই একটি করে সোনা। এর অর্থ, পরশু বাংলাদেশ ফুটবল দল এক ইভেন্টেই জিতেছে ১৬টি সোনা। বাকি পাঁচটি সোনা এসেছে অন্য ইভেন্টে।স্পেনকে ১১-১ গোলে হারিয়ে ফুটবলে সোনা জেতে বাংলাদেশ। একই দিনে টিটিতে ফারহানা তানজিয়া এবং লংজাম্পে সোনা জিতেছেন কানিজ ফাতেমা। ১৮০টি দেশের প্রায় সাত হাজার অ্যাথলেট অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক গ্রামীণফোন।