স্পেশাল রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোর ক্যারিয়ারে অনেক রেকর্ডের মধ্যে এটি সম্ভবত ‘স্পেশাল ওয়ান’! টানা ন-য় বছর লিগে ঘরের মাঠে ম্যাচ না হারা। ২০০২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ১ এপ্রিল পর্যন্ত ১৫০টি হোম লিগ ম্যাচে পরাজয়ের স্বাদ পায়নি মরিনহোর দল। এর মধ্যে পোর্তোর হয়ে ৩৮টি (২টি ড্র), চেলসির হয়ে ৬০টি (১৪টি ড্র), ইন্টার মিলানের হয়ে ৩৮টি (৯টি ড্র) ও রিয়াল মাদ্রিদের হয়ে ১৪টি (সবগুলোই জয়) ম্যাচে অপরাজিত ছিলেন মরিনহো। ২০১১ সালের ২ এপ্রিল পচা শামুকে পা কাটে, বার্নাব্যুতে স্পোর্টিং গিজনের কাছে ১-০ গোলে হেরে যায় মরিনহোর রিয়াল।