স্পোর্টস মেডিসিন নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট-আঘাত থেকে সেরে ওঠার পথ ঠিকভাবে জানা নেই বাংলাদেশের ৯৯ ভাগ খেলোয়াড়েরই। সেই দিকটি মাথায় রেখে কাল ‘স্পোর্টস মেডিসিন’ বিষয়ে এক সেমিনারের আয়োজন করেছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এই অনুষ্ঠানে চোট-আঘাতের নানা দিক নিয়ে প্রবন্ধ তুলে ধরেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, ডা. আলী ইমরান, ডা. কৃষ্ণাপ্রিয়া দাস প্রমুখ। বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়।