স্পোর্টিংয়ে পাঁচ বছরের ফ্রান্সিসকো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব ডি পর্তুগালের সভাপতি ব্রুনো ডি কারভালহোর সঙ্গে ফ্রান্সিসকো l টুইটার
ক্লাব ডি পর্তুগালের সভাপতি ব্রুনো ডি কারভালহোর সঙ্গে ফ্রান্সিসকো l টুইটার

চুক্তির পর নতুন খেলোয়াড়কে নিয়ে যেভাবে ফটোসেশন হয়, গত রোববার সেভাবেই ফটোসেশন হলো ফ্রান্সিসকোর। ফ্রান্সিসকোর সঙ্গে ছিলেন স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের সভাপতি ব্রুনো ডি কারভালহো। তিনি ফ্রান্সিসকোকে পরিচয় করিয়ে দিলেন এভাবে, ‘সে-ই হলো এই রাতের সবচেয়ে আলোচিত চুক্তিবদ্ধ খেলোয়াড়।’
ফ্রান্সিসকোর বয়স মাত্র পাঁচ! কিন্তু এই বয়সেই তাকে লড়াই করতে হচ্ছে ঘাতক ব্যাধি ক্যানসারের সঙ্গে। এই লড়াইয়ে ফ্রান্সিসকোর পাশে থাকার ঘোষণা দিয়ে তার সঙ্গে সত্যিকারের একটা চুক্তি করেছে স্পোর্টিং লিসবন নামে বেশি পরিচিত ক্লাবটি। আসন্ন লিগে দলের প্রথম ম্যাচে তার নেতৃত্বে মাঠে নামবে স্পোর্টিং ক্লাব ডি পর্তুগাল এবং সেই করবে কিক-অফ।
ফ্রান্সিসকোর সঙ্গে চুক্তি করে ক্লাবটি নিজেদের ব্রতকেই তুলে ধরেছে সবার সামনে। একটু ঘুরিয়ে সেটাই বললেন স্পোর্টিং ক্লাবের সভাপতি কারভালহো, ‘তার মাধ্যমেই স্পোর্টিংকে সবাই জানবে, দেখবে। ১১০ বছর পার করে এসেছে এই ক্লাব। আর ফ্রান্সিসকোর মতো মানুষেরা এটাকে সহজেই আরও ১১০ বছর এগিয়ে নেবে।’ ফক্স স্পোর্টস।