স্প্যানিশ ফুটবল ক্লাবের শেয়ার কিনলেন রাফায়েল নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদালের ফুটবলপ্রেম নতুন কিছু নয়। টেনিসের ‘বিশ্বকাপ’ উইম্বলডন শিরোপা জয়ের পর তোরেস-ভিয়া-ইনিয়েস্তাদের পাঠিয়েছিলেন শুভেচ্ছা বাণী। ফাইনালে মাঠে গিয়ে স্প্যানিশ দলকে সমর্থন জানানোর ইচ্ছাও রয়েছে তাঁর। তবে ইনজুরির চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকার কারণে রোববার মাঠে না-ও থাকতে পারেন এই স্প্যানিশ টেনিস তারকা। বিশ্বকাপ ফাইনালে মাঠে যেতে না পারলেও নাদালের ফুটবলপ্রেম প্রমাণিত হলো তাঁর সাম্প্রতিক একটি কাজে। আর্থিকভাবে বিপর্যস্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মালার্কোর শেয়ার কিনে ক্লাবটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সাহায্য করেছেন তিনি।অনেক দিন ধরেই ঋণের বোঝা মাথায় নিয়ে টেনেটুনে চলছিল রিয়াল মালার্কো। সব মিলিয়ে মালার্কোর ঋণ ছিল প্রায় ৮৫ মিলিয়ন ইউরো। রাফায়েল নাদাল ক্লাবটির শেয়ার কিনে নেওয়ায় ঋণের বোঝা কিছুটা হলেও কমেছে ক্লাবটির। রিয়াল মালার্কোর ওয়েবসাইটে নাদাল বলেছেন, ‘রিয়াল মালোর্কাকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগছে আমার। ভবিষ্যতেও যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করব।’ক্লাবটির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইকেল লাউড্রপ। আর লাউড্রপের সহকারী হিসেবে কাজ করবেন সাবেক বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের ডিফেন্ডার মিগুয়েল এঙ্গেল নাদাল।