স্প্যানিশ ফুটবলে ধর্মঘটের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়দের বকেয়া বেতন-ভাতার দাবিতে ধর্মঘটে যাচ্ছে স্প্যানিশ ফুটবলারস অ্যাসোসিয়েশন (এএফই)। ১৬-১৯ এপ্রিল ধর্মঘটের ডাক দিয়ে ফুটবলারদের সংগঠনটি জানিয়েছে, খেলোয়াড়দের দাবি-দাওয়া পূরণের জন্য সংস্থা আলোচনা চালিয়ে যেতে চায়। তাতে সমস্যার সমাধান না হলে ধর্মঘট চলবে।চার দিনের ধর্মঘট স্পেনের শীর্ষ চারটি লিগের দশটি ম্যাচে প্রভাব ফেলতে পারে, যার মধ্যে আছে ‘লা লিগা’র রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা-এসপানিওল ম্যাচও।চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাব বিশেষ করে নিচু সারির ক্লাবগুলো খেলোয়াড়দের লাখ লাখ ডলার বকেয়া রেখেছে বলে খবর পত্রপত্রিকার। এএফই বলছে, বকেয়া বেতন-ভাতার দাবিতে দরকার হলে আবারও ধর্মঘট করবে তারা। ওয়েবসাইট।