স্প্যানিশ লিগকে বিশ্বসেরা বললেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লা লিগাকে বিশ্বের সেরা ফুটবল লিগ বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।দুবাই আন্তর্জাতিক স্পোর্টস কনফারেন্সের বক্তৃতায় বিশ্বের দুই সেরা লিগ স্প্যানিশ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যে তুলনা করেন রোনালদো। ২৬ বছর বয়সী এই পর্তুগিজ স্ট্রাইকার এগিয়ে রাখেন স্প্যানিশ লা লিগাকে।রোনালদো বলেন, ‘পর্তুগিজ চ্যাম্পিয়নশিপকে অনুসরণ করি আমি। তবে তুলনামূলক বেশি পছন্দ করি ইংলিশ প্রিমিয়ার লিগ। এখানেই আমি ফুটবলের প্রাথমিক নিয়মকানুনগুলো, বিশেষ করে নিয়মানুবর্তিতা শিখেছি।’অবশ্য রোনালদোর মধ্যে কোনো সংশয় নেই, বিশ্বের সব লিগের মধ্যে সেরা হলো স্প্যানিশ লা লিগা। তিনি বলেন, ‘যদিও আমি দীর্ঘ ছয় বছর যুক্তরাজ্যে কাটিয়েছি। আমার বিশ্বাস, বিশ্বের সেরা লিগ লা লিগা। কৌশলগত দিক থেকে দুই চ্যাম্পিয়নশিপ সম্পূর্ণ ভিন্ন। তবে স্প্যানিশ লিগ ব্যতিক্রম।’গুঞ্জন চলছে, রিয়াল ছেড়ে নতুন কোথাও পাড়ি জমাবেন রোনালদো। তবেই এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রোনালদো বলেছেন, ‘আমি একজন খেলোয়াড়। আর খেলোয়াড়েরা যেকোনো লিগে নিজেদের মানিয়ে নিতে পারি। আমি দেশের হয়ে খেলতে পারি। এখন রিয়ালে ভালো আছি এবং ভবিষ্যতেও এখানেই থাকব। সত্যি বলতে, কোথাও যাওয়ার ব্যাপারে এখনো ভাবিনি আমি।’ ওয়েবসাইট।