স্প্যানিশ লিগের ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে মাঠে নামছেন মেসি-রোনালদোরা। প্রত্যাহার করা হয়েছে ধর্মঘট। নির্ধারিত সময়ের এক সপ্তাহ দেরিতে আগামী শনিবার শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। ম্যারাথন বৈঠকের পর কাল খেলোয়াড় ও লিগ কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছানোয় অবসান হয়েছে অচলাবস্থার। এর আগে ফুটবলারদের ধর্মঘটের কারণে স্থগিত হয়ে গিয়েছিল প্রথম সপ্তাহের খেলা। হুমকির মুখে ছিল দ্বিতীয় সপ্তাহের খেলাও। খেলোয়াড়দের বকেয়া বেতন-ভাতা নিয়ে সৃষ্ট সংকট নিরসনে বুধবার বিকেলে শুরু হওয়া বৈঠক চলে গতকাল ভোর সাড়ে ৫টা পর্যন্ত। ওয়েবসাইট।