প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল রাতে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগটা কি জিতেছে বার্সেলোনা? জিতুক আর না-ই জিতুক, স্প্যানিশ এই ক্লাব টুর্নামেন্টের সঙ্গে ভালোই সখ্য বার্সেলোনার। ১৯৮২ সালে শুরু স্পেনের এই টুর্নামেন্ট সর্বোচ্চ ১০ বার জিতেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ জিতেছে ৯ বার। তিনটি শিরোপা নিয়ে এই তালিকার তিনে দেপোর্তিভো লা করুনিয়া। অ্যাটলেটিকো, ভ্যালেন্সিয়া, জারাগোজা, বিলবাও, মায়োর্কা, সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ এই ট্রফি জিতেছে একবার করে।