স্বদেশি খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচের মাঝখানে অল্প বিরতি, লম্বা সফর। বিশ্বকাপে দলগুলোর ওপর দিয়ে ভালোই ধকল যাবে। সে জন্য খাবার-দাবার ভালো হতে হবে। এর মধ্যেই নেইমারদের মেন্যু ঠিক করে ফেলা হয়েছে। ভাত, মাংস, বিন (সিমের বিচিজাতীয়) এই হচ্ছে ব্রাজিল দলের খেলোয়াড়দের মূল খাবার। এটা অবশ্য ব্রাজিলিয়ানদেরই সাধারণ খাবার। মজার ব্যাপার, ব্রাজিল দলের অনেকেই এতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ না-ও করতে পারেন। এই দলের ১৯ জনই ইউরোপে খেলেন, অভ্যস্ত হয়ে পড়েছেন ইউরোপিয়ান খাদ্যাভাসে। ব্রাজিলিয়ান খাবারে তাঁদের রুচবে তো?