স্বদেশি প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে তাদের সর্বশেষ শিরোপা জেতে ইংল্যান্ডেরই আরেক ক্লাব চেলসিকে হারিয়ে। এবারের ফাইনালেও দুটি ইংলিশ ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। ম্যানইউ আর আর্সেনাল কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে আসতে পারলেই তো ফাইনালে মুখোমুখি। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এই টুর্নামেন্টটির ইতিহাস ৫৫ বছরের। ২০০৮ সালে ম্যানইউ-চেলসি ফাইনালের আগে একই দেশের দুই ক্লাবের ফাইনাল খেলার ঘটনা আছে আর মাত্র দুটি। ২০০৩ সালে ফাইনাল খেলেছিল ইতালির দুই ক্লাব এসি মিলান ও জুভেন্টাস। আর ২০০০ সালের ফাইনালটি হয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যে।