স্বদেশেই ফেবারিট নয় জার্মানি
ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেবারিট ধরা হচ্ছে জার্মানিকে। রুডি ফোলার, বের্টি ফোটসের মতো সাবেক তারকারা বলেও দিয়েছেন, জোয়াকিম লোর দলের এবারই বিশ্বকাপ জেতার আসল সুযোগ। কিন্তু ২৪ বছর পর জার্মানি বিশ্বকাপ জিতবে এমনটা বিশ্বাস করেন না দেশটির সাধারণ মানুষ৷ জার্মানির স্টার্ন সাময়িকীর এক জরিপে বেরিয়ে এসেছে এই সত্য। ১০০২ জনের ওপর পরিচালিত ওই জরিপে উত্তরদাতাদের প্রতি ২০ জনের একজন মাত্র বিশ্বাস করে জার্মানি টুর্নামেন্ট জিতবে । ১০ জনের একজন মনে করেন ফাইনালে উঠবে লোর দল। উত্তরদাতাদের ৪১ শতাংশের বিশ্বাস, সেমিফাইনালেই থেমে যাবে জার্মানির বিশ্বকাপ-অভিযান। গ্রুপপর্বেই বড় একটা পরীক্ষা দিতে হবে জার্মানিকে। ‘জি’ গ্রুপে তাদের খেলতে হবে পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ২ শতাংশের আশঙ্কা গ্রুপপর্বেই আউট হয়ে যাবে জার্মানি। রয়টার্স।