স্বপ্ন দেখছে রোমাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্যাপন তো সবাই করে। ডিগবাজি খেয়ে এএস রোমার ফুটবলাররা একটু অন্য রকম উদ্যাপনই নাহয় করলেন! পরশু আটালান্টার সঙ্গে ম্যাচে । এএফপি
উদ্যাপন তো সবাই করে। ডিগবাজি খেয়ে এএস রোমার ফুটবলাররা একটু অন্য রকম উদ্যাপনই নাহয় করলেন! পরশু আটালান্টার সঙ্গে ম্যাচে । এএফপি

একটা সময় মনে হচ্ছিল, বায়ার্ন মিউনিখের মতো কয়েক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলবে জুভেন্টাস। সেটা হতে দিচ্ছে না রোমা। পরশু আটালান্টাকে ৩-১ গোলে হারিয়ে ইতালির রাজধানীর ক্লাবটি সিরি ‘আ’তে পেয়েছে টানা সপ্তম জয়, কমিয়েছে শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে পয়েন্টের ব্যবধানও। ৩২ ম্যাচ খেলে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৮৪, তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোমা।
অবশ্য আজ উদিনেসেকে হারিয়ে থাকলে আবারও রোমার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু তাতেও শিরোপা নিশ্চিত হবে না আন্তোনিও কন্তের দলের। সম্ভাবনা আছে বলেই শিরোপা জয়ের আশা ছাড়ছেন না রোমা কোচ রুডি গার্সিয়াও, ‘এখনো আমাদের পক্ষে এক নম্বর হওয়া সম্ভব।’
চতুর্থ লিগ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখা ছাড়াও রোমার সামনে হাতছানি তিন বছর পর আবার ইউরোপের সেরা ক্লাবের লড়াইয়ে ফেরার। আর মাত্র একটা জয় পেলেই সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হবে গার্সিয়ার দলের। চ্যাম্পিয়নস লিগে ফেরাটাকে স্মরণীয় করে রাখার স্বপ্ন এখনই দেখতে শুরু করেছেন রোমা কোচ, ‘আমরা চাই না চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে যেতে!’ এএফপি।