স্বপ্ন দেখছেন কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলানের হয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন। রেকর্ড পরিমাণ টাকা দিয়ে তাঁকে দলে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। সেই কাকা নতুন ক্লাবে নিজেকে হারিয়ে খুঁজছেন। রিয়ালের প্রথম একাদশে কখনোই থিতু হতে পারেননি। কিন্তু এই ঘোর অমানিশার মধ্যেও খানিকটা আশার আলো দেখতে পাচ্ছেন ব্রাজিল প্লে-মেকার। কার্লো আনচেলত্তির সঙ্গে যে চার মৌসুম পর পুনর্মিলন হয়েছে মাদ্রিদে!এই আনচেলত্তির অধীনেই নিজেকে বিশ্বসেরা হিসেবে চিনিয়েছিলেন। নতুন কোচকে পেয়ে আগের চেয়ে বেশি সুযোগ পাওয়ার আশা কাকার, ‘এই মৌসুমে আমার চ্যালেঞ্জ দলে আরও নিয়মিত খেলা। আমি শারীরিকভাবে ফিট থাকতে ও ক্লাবে ভালো করে আবার জাতীয় দলে ফিরতে চাই। চাই পরের বছর বিশ্বকাপে খেলতে। আনচেলত্তি আমাকে অনেক সাহায্য করছেন।’ দেখা যাক, কাকার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয় কি না! ওয়েবসাইট।