স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা
ব্যাটসম্যানরা পারেননি। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় মাত্র ২৮৭ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের ওপর তাণ্ডব চালিয়ে বাংলাদেশকে হারারে টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা।তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯২ রান। তবে এরই মধ্যে বাংলাদেশি বোলাররা সাজঘরে পাঠিয়েছেন স্বাগতিক দলের চারজন ব্যাটসম্যানকে।৮৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। শুরুটা ভালোই হয়েছিল স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতেই আসে ৬৯ রান। সিবান্দার ওপর রুবেল হোসেনের আঘাতের পরই জিম্বাবুয়ের ওপর যেন নেমে আসে বিপর্যয়। নিয়মিত বিরতিতে একটি করে উইকেট তুলে নেন রবিউল ইসলাম, সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক। দিনশেষে বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে এগিয়ে ১৭৫ রানে, হাতে রয়েছে ছয়টি উইকেট।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩৭০মাসাকাদজা ১০৪, সিবান্দা ৭৮, টেলর ৭১সাকিব ৬২/৩, রুবেল ৮৪/৩বাংলাদেশ প্রথম ইনিংস: ২৮৭আশরাফুল ৭৩, সাকিব ৬৮, নাফিস ৫০ভিটরি ৬৬/৪, প্রাইস ৩৪/২, পোফু ৭২/২জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ৯২/৪সিবান্দা ৩৮, মায়েয়ো ৩৫