স্বপ্নপূরণের অপেক্ষায় রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের জার্সি গায়ে মাঠ থেকে ফুটবলকে বিদায় জানাবেন—এই ছিল রোনালদোর স্বপ্ন। শেষ পর্যন্ত তাঁর এই স্বপ্ন পূরণ হতে চলেছে। রোমানিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচেই জাতীয় দলের জার্সি গায়ে শেষবারের মতো তাঁকে মাঠে নামার সুযোগ করে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের (১৫) মালিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মাঠ থেকেই। অপেক্ষা যখন বড় একটা স্বপ্নপূরণের, তখন আরও একটা স্বপ্ন উঁকি দিয়ে রোনালদোর চোখে। বিদায়ী ম্যাচে গোলের দেখা না পেলে আনুষ্ঠানিকতাটা একটু অপূর্ণ থেকে যায় না! রোনালদোর ভাবনাজুড়ে তাই স্বপ্নময় একটা গোল, ‘আমি খুব, খুব বেশি নার্ভাস। এটি আনন্দের, একই সঙ্গে বেদনারও। এই ম্যাচে গোল পেলে তা হবে স্বপ্নের মতো।’মাঠ থেকেই ফুটবলকে বিদায় জানানোর সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি রোনালদো, ‘জাতীয় দলের সঙ্গে জীবনের এই অংশটুকুর ইতি টানার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। আমার নতুন করে প্রমাণের কিছু নেই। নিঃশর্ত সহযোগিতা দিয়ে যাওয়ার জন্য ব্রাজিলিয়ানদের ধন্যবাদ জানাচ্ছি আমি।’গত ফেব্রুয়ারিতে পেশাদার ফুটবলকে বিদায় জানান ৩৪ বছর বয়সী রোনালদো। রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটাই তাই শেষ ম্যাচ হয়ে থাকবে রোনালদোর। ওয়েবসাইট।