স্বপ্নভঙ্গে ব্যথাতুর কলিংউড
যে অর্জনটা কেউ কোনো দিন ইংল্যান্ডকে এনে দিতে পারেননি, তা-ই এনে দিয়েছেন পল কলিংউড। নেতৃত্ব দিয়ে গত বছর দেশকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ—প্রথমবারের মতো বিশ্বসেরার স্বাদ। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তাই অনেক স্বপ্ন ছিল কলিংউডের। কিন্তু বিশ্বজয়ের এক বছর যেতে না যেতেই স্বপ্নভঙ্গ! কলিংউডের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নির্বাচকেরা দিয়েছেন স্টুয়ার্ট ব্রডকে।‘টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। স্বপ্ন দেখেছিলাম, নেতৃত্ব দিয়ে ২০১২ সালের বিশ্বকাপ শিরোপাটাও ধরে রাখব। দলের নির্বাচক জিওফ মিলার যখন আমাকে কথাটি বললেন, মনে হয়েছিল, একটা ঝড় যেন এলোমেলো করে দিল আমার সবকিছু। অধিনায়কত্ব কেড়ে নেওয়ার খবরটি এককথায় আমার কাছে ছিল অবিশ্বাস্য।’ এক সাক্ষাত্কারে বলেছেন স্বপ্নভঙ্গে ব্যথাতুর কলিংউড।দুঃখ পেয়েছেন, তবে নতুন অধিনায়ক ব্রডকে পূর্ণ সহযোগিতার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন কলিংউড, ‘একটা কথা পরিষ্কার করে দিতে চাই, আমার উত্তরসূরিকে পূর্ণ সহযোগিতা করে যাব আমি। টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য যে প্রখর বুদ্ধিমত্তার দরকার, ব্রডের তা রয়েছে। সবকিছুই বুঝতে পারি আমি। তারপরও যা ঘটেছে এতে আমি হতাশ।’ ওয়েবসাইট।