স্বপ্নভঙ্গের বেদনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান্নাভেজা বিদায় দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানের। এবারের এশিয়ান কাপে পার্ক জি-সুংয়ের দক্ষিণ কোরিয়া ছিল অন্যতম ফেবারিট। ফেবারিট তকমা ছিল না, তবে উজবেকিস্তান সেমিফাইনালে উঠেছিল দাপটের সঙ্গে। সেমিফাইনালে দুই দল এক বিন্দুতে মিলেছে পরাজয়ে। দক্ষিণ কোরিয়া টাইব্রেকারে হেরেছে জাপানের কাছে, আর গ্রুপ পর্বে কোনো ম্যাচ না-হারা উজবেকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই দেশের পরাজয় এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে এই দুই সমর্থককে (বাঁয়ে দক্ষিণ কোরিয়ার সমর্থক)। দলের পরাজয় দেখে কান্না ধরে রাখতে পারেননি তাঁরা  এএফপি