স্বপ্নের এক ফাইনাল হবে: মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৯ ফাইনালের পুনরাবৃত্তি যেন। লিওনেল মেসির কাছে এটি স্বপ্নের ফাইনাল। ইংল্যান্ডের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার আর্জেন্টাইন প্লে-মেকার বলেছেন আরও অনেক কিছুই অ্যালেক্স ফার্গুসনকে কীভাবে দেখেন?লিওনেল মেসি: তার কাজের প্রতি আমি খুব শ্রদ্ধাশীল। একটি ক্লাবে অনেক দিন থাকতে হলে এবং শিরোপা জিততে হলে অবশ্যই আপনাকে বড় মাপের কোচ হওয়ার পাশাপাশি অন্য রকম ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। বার্সেলোনাকে আটকাতে সবাই রক্ষণাত্মক পদ্ধতি বেছে নেয়, বার্সাকে তাদের স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে দিতে চায় না। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডও যদি...মেসি: ম্যানচেস্টার ইউনাইটেড শক্তিশালী দল। আশা করি, ওরা আমাদের খেলা নষ্ট করবে না। ম্যানচেস্টার তাদের নিজেদের খেলাটা খেলবে। ফাইনালটা তাহলে ভালোই জমবে এবার!মেসি: আমার তো মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আমাদের ফাইনাল স্বপ্নের এক ফাইনাল। তারাও আমাদের সমপর্যায়ের দল এবং এ কারণেই ফাইনালটা দারুণ হবে মনে হয়। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে?মেসি: বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নস লিগও অনেক গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। বিশ্বের সেরা খেলোয়াড়েরা এখানে খেলে। এবারের ফাইনাল নিয়ে আমার বড় আশা আছে। কারণ, আমার ধারণা দুটি দলই কৌশলের বেড়াজালে আটকে না থেকে উন্মুক্ত ফুটবল খেলবে। এ মৌসুমে গোলের ফিফটি করেছেন, কিন্তু ইংল্যান্ডের মাঠে এখনো গোল পাননি...মেসি: ইংল্যান্ডের মাঠে আমি গোল পাইনি, এটা কি সত্যি? দাঁড়ান মনে করে নিই...। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এ নিয়ে আমি আগে কখনো ভাবিনি। তবে এটা স্রেফ কাকতাল! ওয়েম্বলিতে গোল করার সর্বোচ্চ চেষ্টা করব। তবে কে গোল করল, তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগ জয়। পিচিচি (স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) ট্রফিটা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠছে...মেসি: রোনালদোর পারফরম্যান্সে আমি মুগ্ধ। আমাদের বিপক্ষে ক্লাসিকোতে আরও বেশি আক্রমণনির্ভর দলে খেলাটা তার প্রাপ্য। তার চার দিনের মধ্যে দুই ম্যাচে ৭ গোল করা দেখে তো আমি ‘থ’ হয়ে গেছি। আমি ভেবেছিলাম পিচিচি ট্রফিটা আমিই জিতছি। কিন্তু সে এত গোল করল, ট্রফিটা ওরই প্রাপ্য। মেসির সঙ্গে বার্সেলোনায় ম্যানইউর কোন কোন খেলোয়াড় খেলতে পারেন?মেসি: হার্নান্দেজ আমাদের জন্য মানানসই। ও স্প্যানিশ বলতে পারে এবং খেলার ধরনটাও দারুণ। তবে আমাদের সঙ্গে ও কী করবে, সেটা বলা কঠিন। ওয়েইন রুনিরও খেলা সম্ভব। কয়েক বছর ধরেই সর্বোচ্চ পর্যায়ে ভালো খেলছে সে। আপনাকে অনেকেই ডিয়েগো ম্যারাডোনা আর পেলের সঙ্গে তুলনা করছে...মেসি: ঠিক বলতে পারব না, এরই মধ্যে আমি পেলে-ম্যারাডোনার সারিতে উঠে গেছি কি না। দুজনই গ্রেট খেলোয়াড় এবং জাতীয় দলের হয়ে অনেক কিছু জিতেছেন তাঁরা। এ জায়গাটায় আমি পিছিয়ে। আর এটা তো বলতেই হবে, ভিন্ন যুগের খেলোয়াড়দের মধ্যে কখনো তুলনা হয় না। আমি যদি দুর্দান্ত এই বার্সেলোনা দলের ৫০ বছরের স্মৃতিতে বড় খেলোয়াড় হয়ে থাকতাম, তাহলে গর্বিত হতাম।