স্বপ্নের এশিয়া একাদশে বাংলাদেশের পাঁচ
অল্পের জন্য ধরা দেয়নি স্বপ্ন। মিরপুরে গতকাল রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তবে পুরো প্রতিযোগিতায় ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশি ক্রিকেটারদেরকেই এগিয়ে রেখেছে ‘ইয়াহু ক্রিকেট’।গতকাল রাতে স্বপ্নের এশিয়া একাদশ মনোনীত করেছে ইয়াহু। এই একাদশে বাংলাদেশ দল থেকে স্থান পেয়েছেন সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার—তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক ও মাশরাফি বিন মুর্তজা।অন্যদিকে, এশিয়া কাপ জয়ী পাকিস্তান দল থেকে আছেন মাত্র তিন জন। ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া শ্রীলঙ্কা দল থেকে স্বপ্নের একাদশে জায়গা করে নিয়েছেন দুজন। সবচেয়ে করুণ অবস্থা ভারতের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেবল একজন জায়গা পেয়েছেন তালিকায়।১. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)২. তামিম ইকবাল (বাংলাদেশ)৩. বিরাট কোহলি (ভারত)৪. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)৬. উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা)৭. নাসির হোসেন (বাংলাদেশ)৮. উমর গুল (পাকিস্তান)৯. আবদুর রাজ্জাক (বাংলাদেশ)১০. সাঈদ আজমল (পাকিস্তান)১১. মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ)