স্বপ্নের ওয়ানডে দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেনিংয়ে শুধুই শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। মিডল-অর্ডারে ভিভ রিচার্ডস আর ব্রায়ান লারার জুটি। এই নিয়েই আইসিসির স্বপ্নের ওয়ানডে দল। আসলে আইসিসির নয়, দলটি বিশ্ব জোড়া ক্রিকেটপ্রেমীদের। ভোটের মাধ্যমে স্বপ্নের দলটি নির্বাচন করেছে তারাই। আইসিসি শুধু আয়োজন করে দিয়েছে এই ভোটাভুটির।ওপেনিং, মিডল-অর্ডার, অলরাউন্ডার, স্পিনার...প্রতিটি ক্ষেত্র ভাগ করে মোট ৪৮ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে দিয়েছিল আইসিসি। গত ডিসেম্বরের ২২ তারিখ থেকে ২ জানুয়ারি পর্যন্ত এই ৪০ জনকে ভোট দিয়ে দলটি তৈরি করেছে পাঠকেরা। ৯৭টি দেশ থেকে প্রায় ৬ লাখ ভোট পড়েছে।সর্বকালের সেরা স্বপ্নের ওয়ানডে দলের সঙ্গে সেরা ওয়ানডে ম্যাচও নির্বাচন করেছে তারা। ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচটি সেরা নির্বাচিত হয়েছে। সেরা ম্যাচের ভোটাভুটিতে ১০টি ওয়ানডের সংক্ষিপ্ত তালিকা করে দিয়েছিল আইসিসি। ওয়েবসাইট।স্বপ্নের ওয়ানডে দল: ওপেনার: শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ (ভারত)। মিডল-অর্ডার: ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)। অলরাউন্ডার: কপিল দেব (ভারত)। উইকেটরক্ষক: অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)। স্পিনার: মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)। ফাস্ট বোলার: ওয়াসিম আকরাম (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), অ্যালান ডোনাল্ড (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ ব্যক্তি: মাইকেল বেভান (অস্ট্রেলিয়া)।