স্বপ্নের ট্রেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালের প্রথম লেগেই ফাইনালে এক পা দিয়ে ফেলল বায়ার্ন মিউনিখ। উঠে আছে জার্মান কাপের ফাইনালেও। আর বুন্দেসলিগার শিরোপা তো জিতেই গেছে। প্রথম জার্মান দল হিসেবে নিজ দেশের লিগ, কাপ ও ইউরোপিয়ান শিরোপা মিলিয়ে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখছে এখন বায়ার্ন। এই ত্রয়ী শিরোপা জয়ের কীর্তি আছে কেবল ছয়টি ক্লাবের। প্রথম জিতেছিল স্কটিশ ক্লাব সেল্টিক, ১৯৬৭ সালে। এরপর ১৯৭২ সালে আয়াক্স আমস্টারডাম, ১৯৮৮ সালে আরেক ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেন, ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০৯ সালে বার্সেলোনা ও ২০১০ সালে ইন্টার মিলান।