স্বপ্নের ফাইনাল দেখার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি স্বপ্নের মতো ফাইনাল দেখতে যাচ্ছে টেনিসপ্রেমীরা। এটিপি ওয়ার্ল্ড ট্যুর শিরোপার লড়াইয়ে আজ রাতের প্রতিপক্ষ যে টেনিসের দুই শীর্ষ তারকা রাফায়েল নাদাল ও রজার ফেদেরার!প্রথমজন বর্তমান নম্বর ওয়ান আরেকজন সাবেক। র‌্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের লড়াই চূড়ান্ত করার পথে গতকাল শনিবার নাদাল ৭-৬, ৩-৬, ৭-৬ সেটে অ্যান্ডি মারেকে হারিয়েছেন। আর একই দিন রজার ফেদেররার ৬-১, ৬-৪ সরাসরি সেটে হারিয়েছেন জোকোভিচকে।২০০৮ সালে উইম্বলডন ফাইনালের লড়াইয়ে ফেদেরারের মুকুট কেড়ে নিয়েছিলেন নাদাল। এরপর লন্ডনে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে এ দুই তারকা। রয়টার্স।