স্বপ্নের ফাইনালে শ্রীলঙ্কা
বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কথা বলছিল শ্রীলঙ্কার হয়ে। বিশ্বকাপ শুরুর আগে, এমনকি বিশ্বকাপ চলার সময়ও দলীয় পারফরম্যান্সে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। নিজেদের নামের প্রতি সুবিচার করেই নিউজিল্যান্ডের বিদায়ঘণ্টা বাজিয়ে স্বপ্নের ফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা।বিশ্বকাপের ফাইনালের টিকিট পেতে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২১৮ রান। খুব এটা বেগ পেতে হয়নি লঙ্কানদের। দ্বিতীয় উইকেটে তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার ১২০ রানের জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় শ্রীলঙ্কা। ১৩ বল বাকি থাকতে জয় আসে ৫ উইকেটে। কাল মোহালিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে যে দল জয় পাবে, আগামী ২ এপ্রিল মুম্বাইয়ে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে ওই দলের বিপক্ষে নামবে শ্রীলঙ্কা।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ড্যানিয়েল ভেট্টোরি। কিন্তু স্টাইরিস, টেলর ও গাপটিল বাদে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি ব্যাটসম্যানরা। যার পরিণতি, ৭ বল বাকি থাকতে ২১৭ রানেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ!কিউইদের সংগ্রহটা বড় হতে পারত আরও। নিউজিল্যান্ড ২০০ রানের ঘর অতিক্রম করে ৫ উইকেট হাতে রেখেই। কিন্তু মেন্ডিসদের আক্রমণে হঠাত্ ইনিংস শেষ নিউজিল্যান্ডের।দলীয় ৮৪ রানের তৃতীয় উইকেট পতনে কিছুটা অস্বস্তি। সেই অস্বস্তি কাটিয়ে স্টাইরিস-টেলরের ৭৭ রানের জুটি। রস টেলর ব্যক্তিগত ৩৬ রানে সাজঘরে ফেরেন। মুরালির শিকারে পরিণত হওয়ার আগে স্টাইরিস করেন ৫৭ রান। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের সংগ্রহ ৩৯ রান। কিউই ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি হতাশা দিয়েছেন অজন্তা মেন্ডিস ও লাসিথ মালিঙ্গা। দুজনই শিকার করেন ৩টি করে উইকেট। মুরালিধরন নেন দুটি উইকেট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ২১৭/১০ (৪৮.৫ ওভার)স্টাইরিস ৫৭, গাপটিল ৩৯মেন্ডিস ৩৫/৩, মালিঙ্গা ৫৫/৩শ্রীলঙ্কা ২২০/৫ (৪৭.৫ ওভার)দিলশান ৭৩, সাঙ্গাকারা ৫৪সাউদি ৫৭/৩