স্বভূমে রাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের ওপর সবচেয়ে বেশি রাগ থাকতে পারে বাজিকর প্রতিষ্ঠানগুলোর। একটা বাজি ধরা যে খুব সহজ করে দিয়েছে আর্সেনাল—নিজের মাঠে তারা হারবে না! নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ১৩ ম্যাচের ১১টিই জিতেছে গানাররা, বাকি দুটি ড্র। গত আট বছরে চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে ৪৫ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে ওয়েঙ্গারের দল। দুটিই ইংলিশ প্রতিপক্ষের কাছে। জার্মানি থেকে উড়ে এসে আর্সেনালকে হারিয়ে যাওয়ার স্বপ্ন হয়তো তাই স্বপ্নই থেকে যাবে বরুশিয়ার!